ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আক্রান্ত হাজারের নিচে থাকলেও, বেড়েছে মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৪:৪৫ পিএম আপডেট: ২৯.১২.২০২০ ২:০৬ পিএম
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১০ হাজার ৮০ জনের।

সোমবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর একদিন আগে শনিবার ২৪ ঘণ্টায় দেশে ২৪ জনের মৃত্যু হয়। আর ওইদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয় ১০৪৯ জনের।

বিশ্ব করোনা

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত ছাড়িয়ে গেছে ৮ কোটি ১১ লাখ।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১১ লাখ ৪৪ হাজার ১০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৯৩৯ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৭০৬ জন।

এদিকে একদিনে ১ হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে।  দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ১৩৮ জন। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৮৪৭ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে নতুন করে আজও ১৮ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা পৌনে ১ কোটির দোরগোড়ায় পৌঁছেছে। একই সঙ্গে নতুন করে প্রাণহানি ঘটেছে ৩৩১ জনের। ফলে মৃতের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে। যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৮ হাজার ৭২৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৯৪০ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

এইচএস

যুক্তরাষ্ট্রে করোনায় ১২৭ বাংলাদেশির মৃত্যু



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝