ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
রাস্তায় বের হলেই পুলিশি জেরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১১:৩৩ এএম আপডেট: ২৭.০৩.২০২০ ৯:২৯ এএম
রাজধানীর নাবিস্কো থেকে ছবিটি তুলেছেন আনোয়ার হোসাইন।

রাজধানীর নাবিস্কো থেকে ছবিটি তুলেছেন আনোয়ার হোসাইন।

করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীর সড়কে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে রাজধানীর সড়কের চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ কাজে তাদের পাশে থাকবে সেনাবাহিনী। 

মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ২৬ মার্চ (বৃহস্পতিবার) থেকে আগামী ৪ এপ্রিল (শনিবার) পর্যন্ত মোট ১০ দিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এটি বেসরকারি ও বেসরকারি অফিস এবং আদালতের জন্য প্রযোজ্য। তবে সংবাদপত্রসহ অন্যান্য জরুরি কাজের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। যদি কেউ বের হন, তিনি পুলিশের জেরার মুখে পড়বেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পর্যায়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ কর্মকর্তারা। বুধবার পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন। বৃহস্পতিবার থেকে মানুষ যেন রাস্তায় বের না  হয় তা নিশ্চিত করতে নির্দেশনা দেন তিনি।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ গণমাধ্যমকে জানান, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যরা রাস্তায় টহল দিচ্ছেন। বিভিন্ন এলাকায় গিয়ে নাগরিকদের তারা সচেতন করছেন।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝