ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাস : চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০, ৯:৩৭ এএম
চীনের হুবেই প্রদেশ থেকে সংক্রমণ শুরু হওয়া করোনা ভাইরাসে রোববার পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ পরিস্থিতিকে এরই মধ্যে ভয়াবহ বলে সতর্ক করে দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ মহাবিপর্যয় মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

২৫ জানুয়ারি পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯৭৫ জন। কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র হুবেই প্রদেশে ১৩ জনের মৃত্যু ও ৩২৩ জন নতুন করে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

প্রদেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, ১১ মিলিয়ন জনবসতির এ শহরে নতুন করে ৭ জনের মৃত্যু এবং ৪৬ জন্য আক্রান্ত হয়েছে।

অন্যদিকে, হুবেইর উত্তর সীমান্তের হেনা প্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথমবারের মতো সাংহাই শহরেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মারা গেছে।

এরই মধ্যে চীন সরকার উহানসহ ১২টির বেশি শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের নতুন বছর উদযাপনের সব অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

গেল ডিসেম্বরে উহানে করোনা ভাইরাস ধরা পড়ে। শনিবার চাইনিজ নববর্ষ উদযাপন শুরু হওয়ার কথা থাকলেও দেশটির বিভিন্ন শহরে তা বাতিল করা হয়েছে। দেশটির বেশ কিছু শহরে জরুরি মেডিকেল চেকআপের ব্যবস্থা করা হয়েছে। সেখানে শহরে চলাচলকারী মানুষের শরীরে জ্বরের কোন আলামত আছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া একাধিক শহরে ট্রেন স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে ভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীন। এরই মধ্যে আক্রান্তদের চিকিৎসায় নতুন একটি হাসপাতাল নির্মাণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১০ দিনের মধ্যে ২৫ হাজার বর্গফুটের হাসপাতালটি রোগীদের চিকিৎসা সেবায় কাজ শুরু করবে। যাতে শয্যা থাকবে এক হাজার। এছাড়া আরও একটি হাসপাতাল তৈরি করা হবে যাতে ১৩শ রোগীর ধারণ ক্ষমতা থাকবে। 

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝