ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাস : মৃতের সংখ্যা বাড়ছেই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৫৮ এএম আপডেট: ২৩.০২.২০২০ ১০:২৭ এএম
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে শুক্রবার আরও ১০৯ জন মারা গেছেন। ফলে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জন। চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫ জন।

শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, শুক্রবার মৃতদের মধ্যে ১০৬ জনই করোনা ভাইরাসের উৎস হুবেই প্রদেশের। সেখানে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ২ হাজার ২৫০ জন।

করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা বেশির ভাগই চীনে হলেও গত এক সপ্তাহ ধরে অন্যান্য দেশেও এর সংখ্যা বাড়ছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ইরানে চারজন, জাপানে তিনজন, হংকং-দক্ষিণ কোরিয়ায় দু’জন করে এবং তাইওয়ান, ফিলিপাইন, ফ্রান্স ও ইতালিতে একজন করে মারা গেছেন।

শুক্রবার চীনে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৯৭ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৮৮ জন। আর বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ৭৭ হাজার ৭৬৭ জন।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার আরও ২ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ফলে দেশটিতে রোগমুক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ হাজার ৬৫৯ জন।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্তদের সর্বাত্মক সেবা দেয়া হচ্ছে। তাদের ভাইরাসের পরিমাণ স্থিতিশীল অবস্থায় থাকায় ভয়ের কারণ নেই। 

এর আগে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির শরীরে এই ভাইরাস ধরা পড়ে। তাদের মধ্যে একজনের অবস্থা ‘খুবই সঙ্কটাপন্ন’ বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝