ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাস : চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৭ এএম আপডেট: ১৭.০২.২০২০ ১০:২৩ এএম
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭০-এ। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০ হাজারের বেশি।

সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মৃতদের মধ্যে শুধুমাত্র হুবেই প্রদেশে নতুন করে ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪ জন। এর মধ্যে ১৯৩৩ জনই হুবেই প্রদেশের।

প্রতিবেশী তাইওয়ানে রোববার প্রথম এ ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে এর আগে ফ্রান্স, হংকং, ফিলিপিন্স ও জাপানে চারজনের প্রাণ গেছে নভেল করোনা ভাইরাসে। সব মিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে ১৭৭৫ জনে।

খবরে বলা হয়, এ ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় ১০৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ২ হাজার ৪৮ জনসহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৫৪৮ জন।

স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় সাড়ে ৯ হাজার জনের মতো করোনা ভাইরাস আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝