ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মালয়েশিয়া আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিজয় দিবস উদযাপন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ৬:৪০ পিএম
মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টায় আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরীর কোরআন তেলাওয়াত, শ্রী প্রদীপ কুমার এর গীতা পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন সহ সকল শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্মআহ্বায়ক অহিদূর রহমান অহিদ। 

প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক, রাশেদ বাদল, শাহীন সর্দার, সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ জাকারিয়া, দাতু আক্তার হোসেন, সহ সভাপতি বঙ্গবন্ধু পরিষদ, মনিরুজ্জামান মনির, সদস্য আহ্বায়ক কমিটি, এম মামুন অর রশিদ, সদস্য আহ্বায়ক কমিটি, বিশিষ্ট কলামিস্ট গৌতম রায় ও আওয়ামীলীগ নেতা শাখাওয়াত সুমন। মঞ্চে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বাবলা মজুমদার, স্বেচ্ছাসেবক লীগ মালশিয়ার সভাপতি বি এম বাবুল, শ্রমীকলীগ মালয়েশিয়ার সভাপতি নাজমুল ইসলাম বাবুল। 

আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ ভূইয়ার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়ে, বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম সিরাজ, রাওয়াং শাখার সভাপতি, এস এম জাকির, পিজে শাখার সাধারন সম্পাদক ইমাম, ক্লাং শাখার সভাপতি সোহাগ, কেপং শাখার সাধারন সম্পাদক কামাল হোসেন, সিগাম্বুট শাখার সভাপতি সালাম খলিফা, বুকিতবিনতাং শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কাবিল মিয়া, হেসেন, আম্পাং শাখার বাদল সরকার। 

আরও বক্তব্য রাখেন বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুবলীগের মাসুদুল আলম, রনি, লায়ন, তোফাজ্জল হোসেন, রাজীব আহমেদ,  শ্রমীকলীগের জাকির হোসেন, বাপ্পা কুমার দাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইলিয়াস হোসেন। 

অনুষ্ঠানে বক্তারা ১৬ ডিসেম্বর ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারন সহ বর্তমান সরকারের কর্মকান্ড নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য আহ্বায়ক কমিটি আব্দুল বাতেন, আক্তার হোসেন, ডাঃ মিজানুর রহমান, মাহবুবুর রহমান, মো. হানিফ, আজিজুর রহমান শান্ত, মো. মাসুদ, তোফাজ্জল হোসেন, মো. সাইদ প্রমুখ।

এএম/এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝