হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুতের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার বেলা সোয়া ১২টার দিকে মাধবপুর উপজেলার শাহাজিবাজার আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন বেলা ১২টার দিকে শাহজিবাজার রেল স্টেশনের কাছে পৌঁছলে লাইনচ্যুত হয়ে ৪টি বগি রেল লাইনের পাশে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রেনে আগুন ধরে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের লোকজন দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, লাইনচ্যুত ৪টি বগির মধ্যে দুটি বগি উল্টে গেছে।