ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মুকসুদপুরে পিকআপের ধাক্কায় কৃষক নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:৩৬ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মহানন্দ হালদার(৫৫)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার তালবাড়ি নামক স্থানে জমি থেকে ধানের চারা (পাতো) নিয়ে রাস্তা পারাপারের সময় টেকেরহাটগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মহানন্দ হালদার (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মহানন্দ হালদার উপজেলার বানিয়ারচর গ্রামের মৃতঃ নরেশ হালদারের ছেলে।

সিন্দিয়াঘাট ফাঁড়ির এস.আই নব কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএইচএম/এসআর  





Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝