ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মেয়র ও সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে এমপির মামলা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:০৪ পিএম
রাজশাহীর পুঠিয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র ও উপজেলা যুবলীগ নেতা রবিউল ইসলাম এবং স্থানীয় সাংবাদিক শাহনেওয়াজ ও আরিফ শাহাদাতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা করা হয়েছে। গত বুধবার রাতে সাংসদ সদস্য (এমপি) ডা. মনসুর রহমান নিজে বাদী হয়ে পুঠিয়া থানায় ওই মামলা দায়ের করেন।

এতে অভিযোগ করা হয়েছে, গত ২৯ ডিসেম্বর ‘সারাক্ষণ ডটকম’, ‘সাহেববাজার টুয়েন্টি ফোর ডটকম’ ও ‘রাজটাইম’ এ সাংসদ মনসুর রহমানকে হেয় করতে পুঠিয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র ও আওয়ামীলীগের মনোনীত পরাজিত মেয়র প্রার্থী রবিউল ইসলামের বরাত দিয়ে মিথ্যা তথ্যে ভরা সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়।

ওই সংবাদে রবিউল ইসলাম তার বক্তব্যে বলেছেন, নির্বাচনে সহযোগিতা করার নামে সাংসদ মনসুর রহমান তার কাছে ৩০ লাখ টাকা দাবি করেছিলেন। রবি টাকা দিতে না পারায় সাংসদ মনসুর তার নিকটাত্মীয় গোলাম আজম নয়নকে স্বতন্ত্র প্রার্থী করেন।

সংবাদে রবি আরো বলেন, সাংসদ মনসুর রহমান বিএনপির মেয়র প্রার্থী মামুনের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে তাকে সহযোগিতা করেছেন। এমন মিথ্যা সংবাদ সরবরাহ করে তাকে হেয় প্রতিপন্ন করাসহ মানহানি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সাংসদ সদস্য ডা. মনসুর রহমান বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করে অপপ্রচারে নেমেছেন রবিউল ইসলাম ও তার সহযোগিরা।’

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান বলেন, ‘এমপি সাহেব এজাহার জমা দিয়েছেন। ডিউটি অফিসার তা রিসিভ করেছেন। তদন্তের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।’

আরএইচএফ/এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝