ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ঝর্ণার পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৮:১৩ পিএম আপডেট: ৩১.১২.২০২০ ৮:১৫ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণাতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।
 
নিহতরা হলো, খাগড়াছড়ি সদরের রুখই চৌধুরী পাড়ার প্রীতম দেবনাথ(১৮) ও লক্ষ্মীপুর সদরের অপু চন্দ্র দাশ (২২)। 

স্থানীয়রা জানায়, মূল রিছাং ঝর্ণার উপরে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে নিহতরা ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। 

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, বিকেলে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পায়। মাটিরাঙ্গা থানার পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ডিএইচ/এসআর

 



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝