ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, ৭ সেনা নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৯:৫২ এএম আপডেট: ২৮.১২.২০২০ ২:২৯ পিএম
পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৭ সেনা নিহত হয়েছেন। রোববার সকালে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় বন্দুকধারীরা এ হামলা চালায়।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তবে এ হামলার দায় এখনও পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি।

সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আরও একজন বাড়িয়ে ৮ জন বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধা সামরিক বাহিনীর ৬ সদস্য এবং দু'জন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।

গুলিবর্ষণে আরও ৬ সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। আল-জাজিরা।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝