ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
তুষার ঝড়ে ইরানে ১০ পর্বতারোহী নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১০:১২ এএম আপডেট: ২৭.১২.২০২০ ৪:২৩ পিএম
তুষার ঝড়ে ইরানে কমপক্ষে ১০ পর্বতারোহী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৭ আরোহী।

স্থানীয় সময় শনিবার উত্তর তেহরানের আলবর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন।

জানা গেছে, তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত আলবর্জ পর্বতমালা আরোহীদের জন্য খুব পছন্দের স্থান। কিন্তু গত কয়েকদিন হলো সেখানে খারাপ আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার ক্যাবল কার ভেঙে যাওয়ার কারণে সেখানে প্রায় ১০০ জনের মতো মানুষ উঁচু রিসোর্টে আটকা পড়েন।

এরপর রেড ক্রিসেন্ট সেখানে ২০টি উদ্ধারকারী দল পাঠায়। তারা ১৪ জন পর্বতারোহীকে উদ্ধার করেন। তবে নিখোঁজ হন ৭ আরোহী। এরপর রাতের কারণে উদ্ধার কাজ বন্ধ করে দিতে হয় তাদের। রোববার আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, এই দুর্ঘটনার আগেই সেখানে সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করা হয়। 

এছাড়াও অভিযোগ রয়েছে, আরোহীরা যে জিপিআরএস ব্যবহার করেন, তাতে সমস্যা দেখা দিয়েছিল।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝