ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০, ১০:৩১ এএম আপডেট: ৩১.০১.২০২০ ৯:৫৯ এএম
চীন থেকে প্রাণঘাতী ভাইরাস এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা গেছে। চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। এখন পর্যন্ত সরকারি হিসাব মতে এই ভাইরাসের প্রাদুর্ভাবে উহানে ৪৪০ জন আক্রান্ত হয়েছেন। তবে বেসরকারি হিসাব মতে এর সংখ্যা ২ হাজার ১৯৭ জন।

চীনা কর্তৃপক্ষ স্বীকার করেছে, ভাইরাসটি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে তারা এখন সংকটপূর্ণ পর্যায়ে রয়েছে। এর আগে চীন নিশ্চিত করেছিলো যে, মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস যা ইতিমধ্যে ছোঁয়াচে আকার ধারণ করছে।

ভাইরাসটির প্রাদুর্ভাবের শুরুর দিকে চীনের স্বাস্থ্য কমিশনের ভাইস চেয়ারম্যান লি বিন বলেছিলেন, তাদের কাছে এমন প্রমাণ রয়েছে যে এই রোগটি শ্বাসনালীর মাধ্যমে মূলত সংক্রামিত হয়েছিল। তবে চীন এখনও ভাইরাসটির সঠিক উৎস নিশ্চিত করতে পারেনি।

লি বিন পরে স্বীকার করেন, এটি মহামারী আকারে দেখা দিতে পারে। তিনি জানান, এখন পর্যন্ত দুই হাজার ১৯৭ জন আক্রান্তের সংস্পর্শে এসেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে এই ভাইরাসে উহানের হাসপাতালগুলোর ১৫ জন কর্মী রোগীদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে।

এদিকে নববর্ষের কারণে প্রচুর চীনা নাগরিক বিদেশে ভ্রমণে যাচ্ছেন। এর ফলে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। করোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতিতে নিয়ে বুধবার (২২ জানুয়ারি) বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এখনো বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি হয়নি।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝