ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আজ চীন থেকে ফিরছে ৩৪১ বাংলাদেশি
করোনা ভাইরাস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০, ১১:৫৪ এএম আপডেট: ০১.০২.২০২০ ৬:৪৩ পিএম
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই আজ চীন থেকে দেশে ফিরছে ৩৪১ বাংলাদেশি। তাদের মধ্যে রয়েছে ১২টি পরিবার ও ১৪ জন শিশু।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চীন থেকে বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়বে। ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাত ১২টার কিছু সময় পর।

চীন থেকে বিস্তার হওয়া মরণঘাতী এই ভাইরাসে দেশটির ২১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরো ৭ হাজারের বেশি মানুষ। এরইমধ্যে ভাইরাসটি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ম্যাকাও, সিঙ্গাপুর ও নেপালসহ ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে।

এই আতঙ্কের মধ্যে বাংলাদেশিরা আজ দেশে ফিরছেন। অনেক বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়ালেখা করছেন। বাংলাদেশে এখনও এই ভাইরাস শনাক্ত না হলেও সরকারের পক্ষে এই মুহূর্তে চীনে যেতে এদেশের নাগরিকদের নিরুৎসাহিত করা হয়েছে।

এদিকে দেশের ফেরার পর আক্রান্তদের উত্তরার হাজি ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ঠ বিভাগ।

এইচএস 



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝