ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাসে তাইওয়ানে প্রথম মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ পিএম আপডেট: ১৭.০২.২০২০ ১০:১৩ এএম
চীনের থেকে করোনাভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেও এ ভাইরাসে প্রতিবেশী দেশ তাইওয়ানে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

রোববার দ্বীপদেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। এতে তিনি বলেন, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন।

কোভিড-১৯ নামে নভেল করোনাভাইরাসবাহী নতুন এই রোগে তাইওয়ানে এর আগে কেউ মারা যায়নি। তবে সব মিলে আক্রান্ত হয়েছে ২০ জন।

এর আগে চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হংকং, ফিলিপিন্স, জাপান ও ফ্রান্সে একজন করে মৃত্যু হয়

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ৬৬৫ জন ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ হাজার। এর মধ্যে একদিনেই আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৪৩ জন মানুষ।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝