ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাসে চীনে দীর্ঘায়িত হচ্ছে লাশের সংখ্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১০ এএম আপডেট: ০৯.০২.২০২০ ১০:১৩ এএম
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১১-তে। এতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৭ হাজার ১৯৮ জন মানুষ। রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

কর্তৃপক্ষ জানায়, শনিবার মধ্যরাত পর্যন্ত চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার মধ্যরাতের মধ্যে মৃত্যু হয়েছে ৮৯ জনের। এর মধ্যে ৮১ জন হুবেই প্রদেশের। 

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে শহরটির বাসিন্দাদের মৃত্যুর খবর বেশি শোনা যাচ্ছিল এতদিন। সেখানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের দুই নাগরিকের মৃত্যুর খবার জানায় কর্তৃপক্ষ। এর বাইরে হংকং এবং ফিলিপাইনেও দু'জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের শেষ দিকে এসে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।  এই প্রদেশের প্রায় ২ কোটি মানুষকে অন্য অঞ্চল থেকে আলাদা করা হয়েছে। ইতোমধ্যে চীনের বাইরেও অন্তত ২৫টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ রোগ মানুষের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে চীন থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝