ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩
✎ মালয়েশিয়া প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০, ১০:০৩ পিএম
মালয়েশিয়ায় তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকিফল আহমাদ।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'করোনা ভাইরাস আক্রান্ত তিনজনই চীনা নাগরিক। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী নারী। ওই নারীর স্বামীর দেহেও এই ভাইরাস ধরা পড়েছে, যিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন। বাকি দু’জন হচ্ছে ১১ ও ২ বছর বয়সী তাদের দুই নাতি। ভাইরাস আক্রান্ত তিনজনকেই কুয়ালালামপুরের সুঙ্গাই বুলোহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

নতুন এই করোনা ভাইরাস থেকে নিউমোনিয়াও হতে পারে। অনেক ক্ষেত্রেই এটা প্রাণঘাতি। এখনও পর্যন্ত এই ভাইরাসের কোন প্রতিষেধক পাওয়া যায়নি। যার ফলে আতঙ্ক আরও বাড়ছে।

মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে চীন থেকে আসা সব যাত্রীকে স্ক্রিনিং (শারীরিক পরীক্ষা-নিরীক্ষা) আরও জোরদার করা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) ঘরানার এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে।

গত ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথমবার করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ২৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৪১ জন মারা গেছেন।

এদিকে, করোনা ভাইরাস থেকে বাঁচতে সতর্কতা জারির পাশাপাশি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন নির্দেশনা দিয়েছে। 

-এএম/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝