ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাসে চীনে ২৪৫৮৯ জনের মৃত্যু!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৩৮ পিএম আপডেট: ১০.০২.২০২০ ৬:২৩ পিএম
সরকারি তথ্য অনুযায়ী চীনে হুবেই প্রদেশের উহানে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩ তে। এ রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ হাজারের বেশি।

কিন্তু এই করোনা ভাইরাসে ২৪ হাজার ৫৮৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট।

টেনসেন্টের ওয়েবপেজে ‘মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ’ শিরোনামে এ তথ্য প্রকাশ করা হয় গত শনিবার (০১ ফেব্রুয়ারি)।

সেখানে বলা হচ্ছে, করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৮৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। এ পরিসংখ্যান শনিবারের (০১ ফেব্রুয়ারি)।

এতে আরও বলা হয়, করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৫৮৯ জন। এ সময় সরকারি তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা ছিল ৩০০। আর আক্রান্তের সংখ্যা বলা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। যা সরকারি তথ্য আক্রান্তের সংখ্যার চেয়ে ১০ গুণ বেশি।

তবে কিছুক্ষণ পরই টেনসেন্ট তাদের তথ্য সংশোধন করে নেয়। সংশোধনের পর সেখানে সরকারি হিসাব ঝুলিয়ে দেওয়া হয়।

উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস বিষয়ে চীনা সরকারের পরিসংখ্যান নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে টেনসেন্টের এই পরিসংখ্যান চীনা কর্তৃপক্ষকে বেশ বেকায়দায় ফেলবে এটাই স্বাভাবিক।

তবে কেউ কেউ ধারণা করছেন, কোডিং সমস্যার কারণ এ ঘটনা ঘটেছে।

আবার অনেকে বলছেন, কেউ না কেউ পেছন থেকে কাজ করেছেন যেন করোনা ভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের সঠিক সংখ্যা সামনে আসে।

অভিযোগ রয়েছে, উহানে করোনা ভাইরাসে আক্রান্ত অনেকেই চিকিৎসা পাচ্ছেন না, তাদের মৃত্যু হচ্ছে হাসপাতালের বাইরে।

এ ভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসস ৬৭৫ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছেন।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝