ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাস : চীনে বেড়েই চলেছে মৃতের সংখ্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০, ৯:৪০ এএম আপডেট: ৩১.০১.২০২০ ৫:২৮ পিএম
চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। একদিনের ব্যবধানে ভাইরাসটিতে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭০ জনে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভাইরাসটিতে একদিনে নতুন করে আরও দেড় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শনাক্তস্থল হুবেই প্রদেশেই এক হাজারের বেশি। ফলে এ ভাইরাসে চীনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭শ ১১ জনে।

আর বুধবার ১৩২ জনের মৃত্যুর খবরের পর বৃহস্পতিবার তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। যার মধ্যে হুবেই প্রদেশেই ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ফিনল্যান্ডের পর ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত দেশের তালিকায় যোগ হয়েছে তিব্বতের নাম। দেশটির এক ব্যক্তি নতুন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে ‘পুরো বিশ্বকে সতর্ক থাকা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য প্রোগ্রামের প্রধান ড. মাইক রায়ান।

ভাইরাসটির বিষয়ে চীনের নেওয়া পদক্ষেপের প্রশংসা জানিয়ে তিনি বলেন, এই চ্যালেঞ্জ দুর্দান্ত, কিন্তু এর প্রতিক্রিয়া ভয়াবহ।

আর ভাইরাসটির বিষয়ে ‘বিশ্ব স্বাস্থ্য জরুরি’ অবস্থায় রয়েছে কি না তা নিয়ে বৃহস্পতিবার ফের সভায় বসছে হু।

চীনে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আরও আগেই সার্স ভাইরাসের সংখ্যা ছাড়িয়েছে।

চীনের পর থাইল্যান্ডে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে। এরপরের অবস্থানে রয়েছে হংকং, সেখানে ১০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এছাড়া, ম্যাকাও ও অস্ট্রেলিয়ায় ৭ জন করে ১৪ জন, কম্বোডিয়ায় একজন, কানাডায় দু'জন, ফ্রান্সে ৪ জন, জার্মানিতে ৪ জন, জাপানে ৮ জন, মালয়েশিয়ায় ৭ জন, নেপালে একজন, সিঙ্গাপুরে ৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৪ জন, শ্রীলঙ্কায় একজন, তাইওয়ানে ৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪ জন, যুক্তরাষ্ট্রে ৫ জন, ফিনল্যান্ডে একজন ও ভিয়েতনামে দু'জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

-এমএ

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮০


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝