ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাস : মৃতের সংখ্যা ৯ শতাধিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪৪ এএম আপডেট: ১০.০২.২০২০ ৯:৫০ এএম
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮-এ। এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজার ১৭১ জন। সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

খবরে বলা হয়, এ ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার মৃত্যু হয়েছে ৯৭ জনের। এর মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা।

হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, প্রদেশটিতে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৮ জন।

এর আগে শনিবার (০৮ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১১ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার থেকে শনিবার মধ্যরাতের মধ্যে মৃত্যু হয়েছে ৮৯ জনের। এর মধ্যে ৮১ জন হুবেই প্রদেশের। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। চীনের বাইরেও ২৫টির বেশি দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝