ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৫০ এএম আপডেট: ২৩.০২.২০২০ ১০:২৭ এএম
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর পাদুয়ায় ৭৮ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, উত্তর ইতালিতে প্রায় ১৫ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ ঘটনার পর ওই অঞ্চলের মানুষকে তাদের নিজ বাসভবনে থাকতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সামাজিক অনুষ্ঠান কার্যক্রম।

সবশেষ তথ্য অনুযায়ী, চীনে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ৩৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ২০ হাজার ৬৫৯ রোগীকে এখন পর্যন্ত চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝