ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাস : মৃতের সংখ্যা ছাড়ালো দুই হাজার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪৩ এএম আপডেট: ১৯.০২.২০২০ ২:৪৩ পিএম
চীনের হুবেই প্রদেশের উহানে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৭ জন। সবমিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই হাজার ৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজারের বেশি।

বুধবার দেশটির জাতীয় দৈনিক দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, বুধবার এ ভাইরাসে হুবেই প্রদেশের উহানে আরও ১৩২ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

খবরে বলা হয়, চীনে সবমিলিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৫ জনের। এর বাইরে ফিলিপাইন, হংকং, জাপান, ফ্রান্স ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এছাড়া, ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৮২ হাজারের বেশি। এর মধ্যে শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৫৪৮। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৬১০ রোগী।

বাণিজ্য, ব্যবসা আর পণ্য পরিবহনে গতি কমায় চীনসহ বিশ্ব অর্থনীতিও এখন করোনা আক্রান্ত হয়ে ধুঁকছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝