ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ভারতগামী বিমান, নভো ও ইউএস বাংলার ফ্লাইট বাতিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৮:০৯ পিএম আপডেট: ১৩.০৩.২০২০ ১০:২১ এএম
আগামীকাল শুক্রবার থেকে ভারতগামী বিমান, নভো ও ইউএস বাংলার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। তিনি বলেন, ‘কলকাতায় ও দিল্লিতে ভারতের নির্দেশিত সময় পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখা হবে।’

করোনাভাইরাসের কারণে আগামী একমাস বাংলাদেশ থেকে সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত। সেই মোতাবেক আগামীকাল শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল দেশটিতে কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রজেক্ট ভিসা ছাড়া বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত থাকবে। ভারতের পর্যটক ভিসা স্থগিতের সিদ্ধান্তের পর বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে বিমান বাংলাদেশ। একইসঙ্গে ভারতে নিজেদের ফ্লাইট বাতিল করেছে নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ।  তবে রিজেন্ট এয়ারওয়েজ বলছে, ভারতে বাংলাদেশের ও বাংলাদেশে ভারতীয় নাগরিকরা রয়েছেন। সে ক্ষেত্রে ভারতের অনুমতি সাপেক্ষে কয়েকদিন ফ্লাইট পরিচালনা করতে চায় তারা।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অন্যান্য দেশের মতো বাংলাদেশিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রজেক্ট ভিসা ছাড়া বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত থাকবে।

বাংলাদেশ বিমান ঢাকা থেকে কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করে। আগামী ১৪ মার্চ থেকে এই দুই রুটে ফ্লাইট বন্ধ করছে সংস্থাটি।

একই দিন থেকে ঢাকা-কলকাতাগামী ফ্লাইট বন্ধ রাখবে নভোএয়ার। এয়ারলাইন্সটির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, যারা কলকাতা যেতে বিমানের টিকিট কেটেছেন, তারা বিমান চার্জে রিফান্ড করতে পারবেন।

ভারতগামী ফ্লাইট বন্ধ করছে ইউএস বাংলা এয়ারলাইন্সও। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘আগামীকাল থেকে ভারতীয় ছাড়া অন্য কোনো দেশের যাত্রীদের কলকাতা ও চেন্নাইয়ে নেওয়া হবে না। ১৫ মার্চ থেকে চেন্নাই রুটের ফ্লাইট বন্ধ করা হবে। ১৬ মার্চ থেকে কলকাতা রুটের ফ্লাইট বন্ধ করা হবে। ১৫ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউএস বাংলার ভারতের ফ্লাইট বন্ধ থাকবে।’

রিজেন্ট এয়ার ওয়েজ আগামী কয়েকদিন ফ্লাইট পরিচালনা করতে চায় জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। তিনি বলেন, ‘আমাদের দেশে যেসব ভারতীয় আছেন এবং ভারতে যেসব বাংলাদেশি আছেন, তাদের ঢাকায় ফেরাতে আমরা কয়েকদিন ফ্লাইট চালানোর কথা জানিয়েছি ভারতকে। তারা অনুমতি দিলে কয়েকদিন এসব ফ্লাইট চলবে, এরপর বন্ধ থাকবে।’

এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝