Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও শনাক্ত কমেছে

প্রকাশ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৩:৩২ পিএম   (ভিজিট : ৩৮৬)
দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ১৫৬ জনে। আর নতুন করে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩২ জন।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬২২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ৪ জন। 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৪০টি ল্যাবে ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ২২ হাজার ৫৩৭টি নমুনা। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এইচএস


সম্পর্কিত   বিষয়:  স্বাস্থ্য অধিদপ্তর   করোনাভাইরাস  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close