ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনার প্রকোপে ভারতের ভিসা স্থগিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ১০:১২ এএম আপডেট: ১২.০৩.২০২০ ৩:২২ পিএম
করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী ভিসা স্থগিত করেছে ভারত। আগামী শুক্রবার রাত ১২টা থেকে এ নির্দেশ কার্যকর হবে। 

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, দেশটিতে বর্তমানে শুধুমাত্র কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রোজেক্ট ভিসা ছাড়া বাকি সব ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। 

এ সময়ের মধ্যে যদি কোন বিদেশি নাগরিককে ‘বাধ্যতামূলকভাবে’ ভারতে যেতে হয়, তাহলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. হর্ষ বর্ধনের সভাপতিত্বে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ষষ্ঠ বৈঠকে ভিসা স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথমবারের মতো করোনা ভাইরাসের প্রকোপ ধরা পড়ে। এরপর থেকেই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। 

গত ১১ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝