ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা সন্দেহে ভারতীয়কে ফেরত পাঠালো বাংলাদেশ
✎ সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০, ২:৫০ পিএম আপডেট: ১১.০৩.২০২০ ৪:১৫ পিএম
করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর চেকপোস্ট ইমিগ্রেশন হেলথ ডেস্ক কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ভারতের আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশের আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে আসে ওই ব্যক্তি।

এ সময় নো-ম্যানস ল্যান্ডে ওই ব্যক্তিকে পরীক্ষা করেন ইমিগ্রেশনের অস্থায়ী হেলথ ডেস্কের স্বাস্থ্য কর্মীরা। তার গায়ে বেশি তাপামাত্রা এবং শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাকে মাস্ক পড়িয়ে দেয়া হয়। 

অসুস্থ সুভাষ সরকার (৩০) ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মধ্য ভুবন বন এলাকার বাসিন্দা শরৎ সরকারের ছেলে।

সিলেটের লাখাই উপজেলার রাধানগর গ্রামে ফুপুর বাড়িতে তার যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। 

আখাউড়া ইমিগ্রেশনে অস্থায়ী হেলথ ডেস্কের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক সরকার জানান, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করে তার গায়ে প্রায় ১শ' ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও শারীরিক ভাবে অসুস্থ থাকায় করোনা ভাইরাসবাহী সন্দেহ করা হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলমকে জানানো হয়। তার নির্দেশে অসুস্থ সুভাষ সরকারকে দুপুর পৌনে ১২টার দিকে নো-ম্যান্স ল্যান্ড থেকে ভারতে ফেরত পাঠানো হয়।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝