ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা প্রতিরোধে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ প্রস্তুত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২০, ৬:৫৬ পিএম আপডেট: ০৮.০৩.২০২০ ১২:৫২ পিএম
করোনা ভাইরাস প্রতিরোধে দেশের জেলা-উপজেলা পর্যায়ে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিং এ এ কথা বলেন সংস্থাটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, 'উপসর্গ থাকায় তিনজন বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নতুন করে ৫টি দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।'

পরিসংখ্যান বলছে, তরুণরা বেশি আক্রান্ত হলেও মৃত্যু হার বেশি বয়স্কদের।

আইইডিসিআর'র পরিচালক বলেন, 'পশ্চিমবঙ্গ বা যে সমস্ত রাজ্যের সঙ্গে আমাদের বর্ডার আছে, সে সমস্ত দেশে যদি আসে তাহলে আমাদের দেশে চলে আসতে পারে। সেই আশঙ্কা থেকেই আমরা সবকটা স্থল বন্দর স্ক্যানিং করছি। প্রস্তুতির কোন শেষ নেই, প্রতিদিন আমরা আরও আপডেট করি। গরম আসছে দেখে আমাদের দেশে করোনা রোগ বেড়ে যাবে সেই আশঙ্কা না করে প্রতিরোধ করে জীবনাচরণ পরিবর্তন করে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি।'

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝