ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ইতালিতে করোনার থাবায় নিহত ১০৭, সব স্কুল বন্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ১০:০২ এএম আপডেট: ১১.০৩.২০২০ ১২:৪৪ পিএম
ইতালিতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০৭ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে আক্রান্তের সংখ্যা ৩ হাজারেরও বেশি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ইতালিতে সব স্কুল আগামী ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার (০৫ মার্চ) থেকে আগামী ১০ দিনের জন্য বন্ধ থাকবে ইতালির সব স্কুল। এছাড়া, আগামী এক মাস আন্তর্জাতিক ফুটবল ম্যাচসহ সব ধরনের পেশাদার খেলা অভ্যন্তরে অনুষ্ঠিত হবে।

বিশ্বজুড়ে তিন হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া, আক্রান্ত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ, যাদের বেশির ভাগের বসবাস চীনের মূল ভূখণ্ডে।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝