ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩২০৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২০, ১১:২২ এএম আপডেট: ০৪.০৩.২০২০ ৭:৩৭ পিএম
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ১৬০। যেখানে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৭০। মারা গেছে ২ হাজার ৯৮১ জন।

বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩১ জন।

এদিকে, চীনের পর সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইরানে। সেখানে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৬।

অপরদিকে, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই এই ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। সেখানে ২ হাজার ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫২ জন।

জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯৬, স্পেনে আক্রান্ত ১৫০ এবং মৃত্যু ১, সিঙ্গাপুরে আক্রান্ত ১১০, যুক্তরাষ্ট্রে ১০৮ জন আক্রান্ত এবং মৃত্যু ৯ জনের, হংকংয়ে আক্রান্ত ১০০, মৃত্যু ২, কুয়েতে আক্রান্ত ৫৬, যুক্তরাজ্যে ৫১, বাহরাইনে ৪৭, থাইল্যান্ডে ৪৩, মৃত্যু ১, তাইওয়ানে আক্রান্ত ৪২ এবং মৃত্যু ১।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝