ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সৌ‌দিতে ক‌রোনা আক্রান্ত রোগী সনাক্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ১০:০৮ এএম আপডেট: ০৩.০৩.২০২০ ১:৪৭ পিএম
সৌ‌দি আর‌বে প্রাণঘাতী করোনা ভাই‌রাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হ‌য়ে‌ছে। সোমবার সৌ‌দি আর‌বের স্বাস্থ্য মন্ত্রণাল‌য়ের এক বিবৃ‌তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এটিই দেশটিতে করোনা ভাই‌রাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা।

বিবৃ‌তি‌তে বলা হয়, সৌ‌দির এক নাগ‌রি‌কের শরী‌রে ক‌রোনা ভাইরা‌সের উপ‌স্থি‌তি নি‌শ্চিত হয়ে‌ছেন স্বাস্থ্য বিভা‌গের কর্মকর্তারা। ওই ব্য‌ক্তি সম্প্র‌তি ইরান থে‌কে বাহরাইন হ‌য়ে দে‌শে ফি‌রে‌ছেন।

এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম করোনা সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে। পরে বাহরাইন, কুয়েত, লেবানন ও মালয়েশিয়াতেও করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে কুয়েতে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ জন। এরপরই আছে বাহরাইন; বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই করোনা ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ৬০টি দেশে ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিস্তারের ঘটনায় বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারির শঙ্কা প্রকাশ করেছে।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝