ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাস : লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৩ এএম আপডেট: ২৫.০২.২০২০ ১১:২৭ এএম
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২৬৬৩ জনে দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬৫৮ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৮ জন। যা এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার চীনের মধ্যপ্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনে আরও ৭১ জনের মারা গেছে। এর মধ্যে উহান শহরেই ৬৮ জন মারা গেছেন। যেখানে মহামারি এ ভাইরাসটি সংক্রামিত হয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়া বলছে, করোনা ভাইরাসে নতুন করে আরও ৬০ আক্রান্ত হয়েছে। যা চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ। এই দিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩ জনে।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ নতুন রোগীর দেশের তালিকায় যুক্ত হয়েছে পশ্চিম এশিয়ার দেশ কুয়েত, মধ্যপ্রাচ্যের দেশ বাইরাইন এবং দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝