ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনার থাবায় ইরানে ১৮ জনের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪৮ এএম আপডেট: ২৪.০২.২০২০ ১:০৫ পিএম
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরেও মৃতের সংখ্যা বাড়ছে। চীনের পর সর্বাধিক সংখ্যক মানুষ মারা গেছে ইরানে।

সৌদি আরবের বেসরকারি টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, করোনার তাণ্ডবে ইরানে ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এ সংখ্যা ৮ জন।

রোববার করোনা আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যুর কথা জানায় ইরানের সরকারি কর্তৃপক্ষ। এতে করে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।

কিন্তু আল আরাবিয়া বলছে, প্রাথমিক ভাবে এ সংখ্যা ১৮ জন।

একইদিনে ইরানের আন্তর্জাতিক গণমাধ্যম তাদের আরবি টুইটার পেজে ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে বলে দাবি তাদের।

করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানে। চীনের হুবেই প্রদেশ থেকে উৎপত্তি হলেও প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার এখন পৃথিবীর ৫ মহাদেশে বিস্তৃত হয়েছে।

ইরানে করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয় দেশটির শিয়া ধর্মাবলম্বীদের পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত বুধবার প্রথমবারের মতো দু’জন প্রবীণের মৃত্যু হয়। এরপর সরকার কোমের সুক্ল বন্ধ ঘোষণা ছাড়া সেখানকার বাসিন্দাদের ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, দেশটির জাতীয় নির্বাচনে (২১ ফেব্রুয়ারি) ভোটারের কম উপস্থিতি ছাড়াও করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে বিক্ষোভ করেছেন ইরানের নাগরিকরা। দেশটির উত্তরের শহর তালাশে সরকারবিরোধী বিক্ষোভের কারণে মহামারি মোকাবিলা বিঘ্নিত হয়েছে।

আল আরাবিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাণঘাতী এই ভাইরাসটির বিস্তার ঠেকাতে রোববার থেকে আগামী ১০ দিনব্যাপী দেশজুড়ে আয়োজিত সকল ফুটবল ম্যাচ বাতিল করেছে দেশটির সরকার।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝