ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ভাইরাস : ওমরাহ-ট্যুরিষ্ট ভিসায় সৌদির নিষেধাজ্ঞা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪০ এএম আপডেট: ২৮.০২.২০২০ ৩:৩৯ পিএম
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ী ভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের বহুল প্রচারিত দৈনিক আরব নিউজ এবং সৌদি গেজেট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ করে।

করোনা ভাইরাস সংক্রমণের হার হঠাৎ বেড়ে গেছে চীনের বাইরে। ৪২টি দেশে তা ছড়িয়ে পড়েছে।

সৌদি আরবে এখন পর্যন্ত সংক্রমণ ঘটেনি করোনা ভাইরাসের। তবে, বাহরাইন ও কুয়েতে ৭ জন সৌদি নাগরিক আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার বলেছে যে, ৬ জন সৌদি মহিলাকে পরীক্ষা করে পাওয়া গেছে করোনা ভাইরাস আক্রান্ত। তারা ইরান থেকে গেছেন বাহরাইনে আকাশ পথে। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষায় তা ধরা পড়ে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সংক্রমণ হয়েছে। চীনের বাইরে সর্বাধিক মৃত্যু হয়েছে ইরানে। সেখানে মারা গেছেন অন্তত ১৯ জন, আক্রান্ত ১৩৯। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ২৬০ জন।

এসব প্রেক্ষাপটে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বিভিন্ন ব্যবস্থা ঘোষণা করে। যেসব দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের জন্য সৌদি আরব সফরও বন্ধ করে দেয়া হয়েছে। তবে, সময়ে সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেবে।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝