ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
উহানের ২৩ বাংলাদেশি দিল্লিতে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৩ এএম আপডেট: ২৭.০২.২০২০ ১২:৫৮ পিএম
চীনের উহান থেকে ২৩ বাংলাদেশিকে ভারতীয় বিশেষ ফ্লাইটে দিল্লিতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কোন এক সময়ে ভারতীয় অন্য নাগরিকদের সঙ্গে ওই ফ্লাইটে করে তাদের দিল্লিতে আনা হয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

তাদের এখন দিল্লির উপশহরে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও এ সংক্রান্ত পোস্টে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে উহান থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছয় শতাধিক ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনা ভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।

চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝