ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
৬ দেশ থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২০, ৯:১৫ পিএম আপডেট: ০৯.০৩.২০২০ ১:৫৩ পিএম
প্রাণঘাতি করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে ছয়টি দেশ থেকে বাংলাদেশে এলেই যাত্রীদের বাধ্যতা মূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতেই হবে। দেশগুলো হচ্ছে- চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড।

রোববার (৮ মার্চ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ এ কথা জানান।

তিনি বলেন, এই ছয়টি দেশ থেকে আসা যাত্রীদের শরীরে জ্বর না থাকলেও তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে বা তারা যেখানে থাকবেন, এখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ আরো বলেন, বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার সময় যদি যাত্রীর শরীরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি থাকে, তাহলে তাকে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।

এর আগে রোববার বিকালে বাংলাদেশে ইতালি ফেরত দুইজন ও তাদের এক স্বজনসহ তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বিকেল ৪টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুজন ইতালি ফেরত। একজন এক ইতালিপ্রবাসীর পরিবারের সদস্য। তাদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে। তবে সংবাদ সম্মেলনে তিনি তাদের নাম জানাননি।

এইচএস




Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝