ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
চীনে কোয়ারেন্টাইন সেন্টার ধসে নিহত ৪
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২০, ১০:১১ এএম আপডেট: ০৮.০৩.২০২০ ১০:১৪ পিএম
চীনের ফুজিয়ান প্রদেশে কোয়ারেন্টাইন সেন্টার ধসের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪৮ জনকে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৮ সালের জুনে চালু হওয়া শিনজিয়া এক্সপ্রেস হোটেলটিকে করোনা সংক্রমণের পর বিশেষায়িত হাসপাতালে পরিণত করে স্থানীয় প্রশাসন। সেখানে সন্দেহভাজন করোনা আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হতো। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভবনটি হঠাৎ ধসে পড়ে। এ সময় ভেতরে অন্তত ৭০ জন মানুষ ছিলেন।

রোববার চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে এ পর্যন্ত ৪৮ জনকে উদ্ধার করা হয়েছে। 

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন এক হাজারেরও বেশি ফায়ার সার্ভিস কর্মী। অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন। গাড়িতে করে ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে নেয়া হচ্ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে রীতিমতো মহামারি আকার ধারণ করেছে এ সংক্রমণ। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ হাজার ৯৭ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ৮০ হাজারেরও বেশি মানুষ।

বিশ্বের অন্তত ১০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৬ হাজার ১৯৫ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০। এছাড়া করোনা আক্রান্ত ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সূত্র, সাউথ চায়না মর্নিং পোস্ট, আরব নিউজ।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝