ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ভারতে ভয়ঙ্কর রূপে ছড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২০, ৫:৩৫ পিএম আপডেট: ০৫.০৩.২০২০ ১০:০৮ এএম
ভয়াবহভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। কোনো বাধাতেই করোনা ঠেকানো সম্ভব হচ্ছে না। 

এদিকে ভারতেও রীতিমতো থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস। বুধবার (০৪ মার্চ) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, এখন পর্যন্ত ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  
 
আক্রান্তদের মধ্যে ইতালীয় পর্যটক দলের ১৬ জন রয়েছেন। এদিকে তাদের সঙ্গে থাকা ভারতীয় গাড়িচালকও আক্রান্ত হয়েছেন। ইতালীয় পর্যটকের ওই দলটিকে দিল্লির একটি হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। মোট ২৩ জনের ইতালীয় পর্যটকদের একটি দল ফেব্রুয়ারি মাসে ভারতে আসেন। ওই দলটি রাজস্থান ভ্রমণে যান। মঙ্গলবার (০৩ মার্চ) তাঁদের মধ্যে এক জনের রক্তে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তিনি আপাতত জয়পুরে রয়েছেন।

এছাড়া আগরায় ছয় জন, দিল্লি এবং হায়দ্রাবাদে একজন করে আক্রান্ত হয়েছেন।  ওই তালিকায় কেরালার তিনজন রয়েছেন।  তবে তারা আগেই ভাইরাসমুক্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।  সূত্র: আনন্দবাজার।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝