ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কাতারে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২০, ১০:১৭ এএম আপডেট: ১০.০৩.২০২০ ৪:৩৩ পিএম
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার দেশটির সরকার এ ঘোষণা দেয়। খবর রয়টার্সের।

নিষেধাজ্ঞার আওতায় থাকা বাকি দেশগুলো হলো, চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রিলংকা, সিরিয়া এবং থাইল্যান্ড।

খবরে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সোমবার (০৯ মার্চ) থেকে কার্যকর হবে।

ইতোমধ্যে সতর্কতা হিসেবে কাতার এয়ারওয়েজ ইতালিতে এবং ইতালি থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এখন রোগটি ১০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে। কাতারেও পাওয়া গেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। এখন পর্যন্ত এ রোগে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ জন।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝