ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২০, ৫:২৪ পিএম আপডেট: ১১.০৩.২০২০ ৫:৩২ পিএম
করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান পাওয়া যাচ্ছে ভারতের ই-কমার্স সাইটে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে গোমূত্র দিয়ে তৈরি এই হ্যান্ড স্যানিটাইজার এবং সাবানের নাম দেয়া হয়েছে ‘কাউপ্যাথি’।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ১০০ রুপিতে। আর অনলাইনে ২১০ রুপিতে পাওয়া যাচ্ছে ‘কাউপ্যাথি’ সাবানের ছয় থেকে সাতটির প্যাক।

‘কাউপ্যাথি’ স্যানিটাইজারের বিবরণে লেখা রয়েছে, দেশি গরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনো গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গার পানি মেশানো হয়েছে। বিবরণে আরও বলা হয়েছে, এতে কোনো অ্যালকোহল নেই। আপনার হাতকে এটা আর্দ্র ও কোমল রাখবে।

এই স্যানিটাইজার ও সাবান করোনাভাইরাসের সংক্রমণ ‘রুখেছে’ বলে হাতে-কলমে কোনো প্রমাণ নেই। তবে ই-কমার্স সাইটে এটি বেশ জনপ্রিয় হয়েছে বলে দাবি করেছে জি নিউজ।

গোমূত্র ও গোবরেই সারতে পারে করোনাভাইরাসে সংক্রমণ! সম্প্রতি এমন দাবি করেছিলেন ভারতের আসামের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া। আর এর কিছুদিন পরই জানা গেলো গোমূত্র দিয়ে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝