ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
একসঙ্গে ৬ গর্ভবতী স্ত্রীকে নিয়ে বিয়ের আসরে স্বামী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ৫:০১ পিএম
বিয়ের অনুষ্ঠানে কুকুর বাঁধার চেইনে একটি মেয়েকে বেধে এনে ২০১৭ সালে তিনি সমালোচনার শিকার হন। পরে এ কারণে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। তার সর্বশেষ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে তার সমালোচনা করেছেন।  অনেকে তার এই কাজকে ‘একই পাগলামি’ হিসাবে আখ্যা দিয়েছেন।

এবার ছয় গর্ভবতী নারীকে নিয়ে এক বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সেই যুবক।  প্রিটি মাইক নামে এক ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ছবি প্রকাশ করা হয়। 

তিনি দাবি করেন, ওই ছয়জনই গর্ভে তার সন্তান ধারণ করছেন। ঘটনাটি আফ্রিকার দেশ নাইজেরিয়ার এবং প্রিটি মাইক নামে ওই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মালিকের আসল নাম মাইক ইজে-নওয়ালি নুয়োগু। তিনি নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসের একটি নাইট ক্লাবের মালিক। 

প্রিটি মাইক ইনস্টাগ্রামে তার আড়াই লাখ ফলোয়ারকে জানান, ‘কোনো কারসাজি নয়... আমরা আমাদের জীবনের সেরা সময় যাপন করছি’। ওই ছয় গর্ভবতী নারী তার সন্তানের মা হবে উল্লেখ করেন। এসময় তিনি প্রত্যেকের বেবি বাম্প স্পর্শ করে দেখার ভিডিও দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, প্রিটি মাইকের এর আগে একাধিক গার্লফ্রেন্ড ছিল। গত বছরের সেপ্টেম্বরে তিনি পাঁচজন নারীকে নিয়ে বিয়ের পোশাকে পোজ দিয়েছিলেন। ছবির নিচে তিনি লিখেন, 'আমার তিনজন গার্লফ্রেন্ড এবং দুজন এক্সকে (সাবেক প্রেমিকা) বিয়ে করা আমার স্বপ্ন।

তিনি বলেন, ‘আমাদের সবার স্বপ্ন থাকে এবং আমাদের সবার কল্পনা থাকে।’

এইচএস



Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝