ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
চার কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৯:০৬ পিএম
চার কোটি টাকা মূল্যের তিনটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন পোস্টকার্ড। এ সময় মো. চুন্নু মিয়া (৫০) নামের ব্যক্তিকে আটক করা হয়।  

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দক্ষিণ জোন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বন্যপ্রাণী পাচার করছে কিছু পাচারকারীরা। পরে অভিযান চালিয়ে দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে তিনটি তক্ষকসহ চুন্নু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করি। তক্ষকগুলোসহ চুন্নুকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তক্ষকগুলোর দাম প্রায় চার কোটি টাকা।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে। এ ছাড়া উদ্ধার করা তক্ষকগুলো পাথরঘাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝