ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২০, ৯:৪৯ এএম আপডেট: ১১.০৩.২০২০ ১:৪৪ পিএম
করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডরিস। মঙ্গলবার তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পর থেকে তিনি সব রকম নিয়ম মেনে চলছেন এবং আইসোলেশনে রয়েছেন।

তবে তিনি দুই দিন আগেই প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারি বাসভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, রোববার আন্তর্জাতিক নারী দিবসে তিনি জনসনের বাসভবন, ১০ নাম্বার ডাউনিং স্ট্রিটে ছিলেন। সেখানে তখন অবস্থান করছিলেন কয়েক ডজন নির্বাচনী সদস্য এবং আইনপ্রণেতা এবং স্বাস্থ্য ও সামাজিক বিভাগের সহকর্মীরাও।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে ডরিসসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮৩ জন, মারা গেছেন ছয়জন। যার মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকও ছিলেন।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝