ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় আতঙ্কিত না হয়ে একসঙ্গে মোকাবিলার আহবান সার্ক নেতাদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৬:৪৯ পিএম আপডেট: ১৫.০৩.২০২০ ৮:২০ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেওয়ার জন্য সার্ক দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের কথাও বলেন।

রোববার (১৫ মার্চ)বিকাল সাড়ে ৫টায় করোনাভাইরাস প্রতিরোধে করণীয় নির্ধারণে সার্ক দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা একত্রিত হয়েছেন। ভিডিও কনফারেন্সে তারা এ বিষয়ে করণীয় সম্পর্কে নিজেদের অভিমত তুলে ধরছেন।

ভিডিও কনফারেন্সে মোদি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করবো, একসঙ্গে প্রস্তুতি নেবো এবং একসঙ্গে জয়লাভ করবো। এ সময় তিনি কোভিড-১৯ রোগ মোকাবিলায় ভারতের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

এছাড়া ‘স্বাস্থ্যকর পৃথিবীর’ জন্য সময়োপযোগী কার্যকলাপের প্রতি জোর দিয়ে মোদি বলেন, ‘আমার বিশ্বাস আমাদের একত্রিত হওয়া একটি কার্যকর ফলাফলের দিকে যাবে। যার মাধ্যমে নাগরিকরা উপকৃত হবেন।’

সার্কের সদস্য রাষ্ট্রগুলোর তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার প্রতিনিধিরা কনফারেন্সে অংশ নেন।

এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় কমন ফ্রেমওয়ার্ক তৈরির আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডন্ট আশরাফ ঘানি।

মালদ্বীপের প্রেসিডন্ট বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব অর্থনীতির ওপর আঘাত হেনেছে, যার ফলে মালদ্বীপসহ এ অঞ্চলের দেশগুলোতে পর্যটকের সংখ্যা কমে গেছে।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজা পাকসে বলেন, আমরা ন্যাশনাল টাস্কফোর্স গঠন করেছি। পাবলিক হেলথ ইনসপেক্টররা কোয়ারেনটাইনে থাকাদের নজরে রাখছে।

এছাড়া করোনার প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক কনফারেন্স, খেলাধুলাসহ সব ধরনের জনসমাবেশ বন্ধ করা হয়েছে উল্লেখ করে রাজা পাকসে বলেন, ‘স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো দুই থেকে ছয় সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সব দেশের সঙ্গে অন এরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছি।

ভিডিও কনফারেন্সে পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জাফর মির্জাও যোগ দিয়েছেন।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝