ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ৭ জানুয়ারি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:৪৯ পিএম আপডেট: ০১.০১.২০২১ ১২:৫৩ পিএম
আগামী বছরের ৭ জানুয়ারি সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম অনুষ্ঠিত হবে। 
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য নিশ্চিত করেছে।

মাউশির এক কর্মকর্তা জানান, যষ্ঠ শ্রেণিতে ভর্তিতে নির্ধারিত বয়সসীমা নিয়ে আদালতে রিট করা হয়েছিল। ওই বয়সসীমা স্থগিত করে আদালত দুদিনের মধ্যে কার্যকরের নির্দেশ দেন। এ কারণে সারাদেশের সরকারি স্কুলে অনলাইনে ভর্তি কার্যক্রম সাময়িক স্থগিত করে আদেশ দেয়া হয়। এ প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করে বয়সসীমা শিথিলের সিদ্ধান্ত নেয়। ফলে এ বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়সসীমা থাকবে না।

তিনি আরো জানান, স্থগিত হওয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি নোটিশ দেয়ার প্রস্তুতি চলছে।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝