ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
৯৯৯ এ ফোন কলে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ২:৪৭ পিএম আপডেট: ৩১.১২.২০২০ ১০:১৫ পিএম
৯৯৯ এ এক কলারের ফোন কলে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করেছে রংপুরের পীরগাছা থানার পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৬টায় পূর্ব ব্রাক্ষমীকুণ্ডা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেলাল হোসেন (২৫), হারুনুর রশিদ (২৮) ও রাজু মিয়া (২২)

বাংলাদেশ পুলিশ পরিচালিত 'জাতীয় জরুরী সেবা ৯৯৯'এ সেখানকার একজন কলার ফোন করে জানান, তার পাশের বাড়িতে একটি মেয়ের ঘরে কয়েকজন লোক জোর করে ঢুকে মেয়েটিকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিলো। মেয়েটির চিৎকার চেঁচামেচি শুনে তিনিসহ কিছু গ্রামবাসী জড়ো হয়ে ঘটনাস্থল হতে ৩ জনকে আটক করেছেন। সেখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তিনি জরুরী পুলিশী সহায়তার জন্য অনুরোধ জানান। 

৯৯৯ তাৎক্ষণিক ভাবে কলারের সঙ্গে পীরগাছা থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। খবর পেয়ে পীরগাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। 

পরে পীরগাছা থানার এসআই রেজাউল ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝