প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ৪টি রুট বাদে বাংলাদেশ থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে সরকার। শনিবার সকালে বাংলাদেশ সিভিল এভিয়েশন এ নির্দেশ দেয়।
মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
যে সকল দেশের দেশের ফ্লাইট বাতিল করা হয়নি- চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং।
সিদ্ধান্ত অনুযায়ী, চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন, ক্যাথে প্যাসিফিক, থাই এয়ারওয়েজের ফ্লাইট ছাড়া অন্য সব ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
জানা যায়, করোনা প্রতিরোধে চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং ছাড়া মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বন্ধ হয়ে যাবে।
১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে বাংলাদেশ। দেশগুলো হচ্ছে, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে কোনও ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।
এ সংক্রান্ত নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।