ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনাকে ‘সংক্রামক ব্যাধি’ ঘোষণা নির্দেশ হাইকোর্টের
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২০, ১০:১৬ পিএম আপডেট: ২৬.০৩.২০২০ ৬:৪৮ পিএম
২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন সংশোধন করে করোনাভাইরাসকে সংক্রামক ব্যাধি হিসেবে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া কোয়ারেন্টিন ও আইসোলেশন নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপ আগামীকাল বৃহস্পতিবার জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতের মধ্যেই সম্ভব হলে গেজেট প্রকাশ করতে বলা হয়েছে। 

উচ্চ ও নিম্ন আদালতে অবকাশকালীন বেঞ্চ চালু রাখার নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানিকালে আজ বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এসব এ আদেশ দেন।

এ সময় আদালত জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় রিটের ওপর আদেশ দেওয়া হবে।

রিটকারী আইনবজীবী ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব বলেন, ‘সংক্রামক রোগ আইনের চার নম্বর ধারায় সংক্রামক ব্যাধীগুলোর নাম উল্লেখ আছে, সেখানে করোনাভাইরাস বা কোভিড-১৯’র নাম নেই। কিন্তু আইনের ৪ ধারার ‘ভ’  উপধারায় বলা হয়েছে, যেগুলোর নাম সংক্রামক ব্যাধীর তালিকায় রয়েছে সেগুলোর বাইরে কোনো সংক্রামক ব্যাধী নবউদ্ভূত হলে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে সেটা এই সংক্রামক ব্যাধীর তালিকায় অন্তর্ভুক্ত করবে। কিন্তু এই করোনাভাইরাস আসার পর প্রায় তিন মাস পার হলেও এটাকে সংক্রামক ব্যাধী হিসেবে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেনি সরকার।

তিনি আরো বলেন, কভিড-১৯ সংক্রামক ব্যাধি হিসেবে এ আইনে অন্তর্ভুক্ত না হলে সরকারের আইনগত দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে। তাই এটি অইনে অন্তর্ভুক্ত করা জরুরি। সে কারণেই আমরা আদালতের দৃষ্টিতে এনেছি। আদালত আইন সংশোধন করে করোনাকে সংক্রামক ব্যাধি হিসেবে অন্তর্ভুক্ত করতে মৌখিক নির্দেশনা দিয়েছেন।

এর আগে বুধবার সকালে উচ্চ আদালতে যে অবকাশ চলছে, তার মেয়াদ বৃদ্ধি করে অবকাশকালীন বেঞ্চ চালু রাখা এবং দেশের সব নিম্ন আদালতেও অবকাশকালীন বেঞ্চ চালু রাখার নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ল’অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব বাদী হয়ে এ রিট দায়ের করেন। বিকেলে এ রিটের ওপর শুনানি হয়।

আইনজীবী পল্লব জানিয়েছেন, হাইকোর্টে যে ভ্যাকেশন রয়েছে, তা ২৮ মার্চ পর্যন্ত চলবে। এটা সাময়িকভাবে বৃদ্ধি করার জন্য এবং নিম্ন আদালতে ডিসেম্বর মাসে যে অবকাশকালীন বেঞ্চ চালু থাকে তা এখনই চালু করার নির্দেশনা চাওয়া হয়েছে। যাতে করে লোক সমাগম কম হয় এবং করোনার ঝুঁকি এড়ানো যায়।

তিনি আরও বলেন, ‘রিট আবেদনে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে না রেখে বাধ্যতামূলকভাবে সরকারি কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। কারণ, বিদেশ ফেরতদের মাধ্যমে এই করোনাভাইরাস ছড়াচ্ছে।’ এ বিষয়ে মনিটরিংয়ের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মনিটরিং সেল গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী।

রিটে আবদনে স্বাস্থ্য সচিব, আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল এবং আইইডিসিআরের পরিচালককে বিবাদী করা হয়েছে। বৃহস্পতিবার এই রিটের ওপর আদেশ দেবেন হাইকোর্ট।

এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝