ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় চীনে বেড়েছে বিবাহবিচ্ছেদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৪:৪৮ পিএম আপডেট: ২১.০৩.২০২০ ১১:৪১ এএম
মহামারি করোনাভাইরাসের কারণে চীনে বিবাহ বিচ্ছেদের হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে বলে জানা গেছে। চীনের রেজিস্টার অফিসের বরাত দিয়ে মেইল টুডের খবরে বলা হয়েছে, করোনার কারণে সেলফ আইসোলেশনে ‘বহু দম্পতি একসঙ্গে অনেক সময় বাড়িতে কাটিয়েছে’ এতে তাদের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হওয়ায় বেড়েছে বিবাহ বিচ্ছেদের ঘটনা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চীনের সিচুয়ান প্রদেশের দাঝৌ’র বিয়ে রেজিস্ট্রি ম্যানেজার লু শিজুনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে, ২৪ ফেব্রুয়ারি থেকে বিবাহবিচ্ছেদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ৩০০-এরও বেশি দম্পতি।

লু স্থানীয় সংবাদমাধ্যমকেও বলেছেন যে, ওই জেলার বিবাহবিচ্ছেদের হার (করোনাভাইরাস প্রাদুর্ভাব হওয়ার আগের তুলনায়) বেড়েছে। তিনি বলেন, তরুণ দম্পতিরা বাড়িতে প্রচুর সময় কাটাচ্ছে। সামান্য বিষয় নিয়ে তারা তর্কে জড়িয়ে পড়ে এবং বিবাহবিচ্ছেদের পথ বেছে নেয়।

চীনা কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, কোয়ারেন্টিনে দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর কারণে এসব দম্পতির মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা বাড়তে পারে। উত্তর-পশ্চিমাঞ্চলের শানসি প্রদেশের জিয়া’র বিবাহ নিবন্ধন অফিসগুলোও গত ১ মার্চ পুনরায় চালু হওয়ার পর থেকে বিবাহবিচ্ছেদের আবেদন নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত সাত হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। আর বিশ্বের অন্তত ১৬৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত ১ লাখ ৯৮ হাজার ১৮৮ জন। তবে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৮৩ হাজার মানুষ। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে দেশটিতে ৩ হাজার ২২৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৮১ জন।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝