ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় ১০ জন আইসোলেশনে রয়েছেন: আইইডিসিআর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২০, ১:২২ পিএম আপডেট: ১৭.০৩.২০২০ ৪:১০ পিএম
করোনা আক্রান্ত সন্দেহে এখন পর্যন্ত ১০ জন হসপিটালের আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, 'সারাদেশে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ২ হাজার ৩১৪ জন। এরা সবাই বিদেশে থেকে এসেছেন। তাছাড়া আজকে ইতালিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনেকে এসেছেন। তারা এখন হাজী ক্যাম্পে আছেন। এছাড়া গতকাল রাতে আসা প্রবাসীদের মধ্যে গাজীপুরে আছেন ৪৮ জন। হাজী ক্যাম্পে ৭২ জন ছিলেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রশাসনের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে। তারা যেন হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে পারে।'

আইইডিসিআর পরিচালক বলেন, '২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩১ জনের। এদের মধ্যে দু'জন করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশনে আছে। দু'জনের মধ্যে একজনের বয়স ২৯ বছর। অন্য একজনের বয়স ৪০ বছর। এক ব্যক্তির ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। এতে দু'জনেরই ঝুঁকি আছে বলে মনে করেন আইইডিসিআর। এখন পর্যন্ত ১০ জন হসপিটালের আইসোলেশনে আছে। এছাড়া ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে।'

তিনি বলেন, 'এ পর্যন্ত আইইডিসিআরে ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ৫ জনের নমুনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এই ৫ জনের মধ্যে তিনজন করোনামুক্ত হয়েছেন।'

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝