ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনাভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ১০:৩৪ এএম আপডেট: ১৫.০৩.২০২০ ৩:৪১ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিবেশী দেশ ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে এই নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দিল্লির এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই নারীর বয়স ৬৬ বছর।

তিনি পশ্চিম দিল্লির বাসিন্দা। সম্প্রতি সুইজারল্যান্ড ও ইতালি থেকে তিনি দেশে ফিরেছেন। তার সন্তানও করোনাভাইরাসে আক্রান্ত।

গত ৯ মার্চ তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। পরবর্তী তার শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম রোগীর মৃত্যু হয়।

উল্লেখ্য, ভারতে এখন ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে তিন জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

আরইউ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝